ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

GTV

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজশাহী প্রতিনিধি:

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বানে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দল। গতকাল রাত ৮:৩০ ঘটিকায় শালবাগান পাওয়ার হাউস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাওয়ার হাউস মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ এরশাদ আলীর নেতৃত্বে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৌরভ ছানা, যুগ্ম আহ্বায়ক এনামুল হক জয়, যুগ্ম আহ্বায়ক মো. উজ্জল, সদস্য মোহাম্মদ রমজান আলী, মো. রাসেল ও মোহাম্মদ বাপ্পি। এছাড়াও বিক্ষোভ মিছিলে চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, এলাকায় যেকোনো ধরণের বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব রাজনৈতিক অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন তারা।

GTV

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x