ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

GTV

কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কাজিপুরে ৫ চালকের অর্থদণ্ড।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কাজিপুরে ৫ চালকের অর্থদণ্ড।

কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কাজিপুরে ৫ চালকের অর্থদণ্ড।

 সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,মোঃ আব্দুর রব মনসুর,

সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক অভিযানে ছয়জনকে মোট ৬০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার শিমুলদাইড় বাজার এলাকায় কাজিপুর-ধুনট সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন।আদালত সূত্রে জানা যায়, অভিযানে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪ ও ১৬ ধারায় পাঁচজন চালককে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।দণ্ডপ্রাপ্ত চালকেরা হলেন— বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়ী গ্রামের ফজল করিমের ছেলে মিলন (৩২) ও বগুড়া সদরের নওদাপাড়া এলাকার আব্দুর রউফের ছেলে আজাহার আলী (৩৫)। এই দুজনের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া ধুনট উপজেলার সাতমাথা এলাকার আসাদুল শেখের ছেলে মতিকে (২১) ১০ হাজার টাকা এবং বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৫) ও কাজিপুরের সাতকয়া গ্রামের দুলু তরফদারের ছেলে মিল্টনকে (৩৫) ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলার গাড়াবেড় গ্রামের মজিবরের ছেলে হাসান আলীকে (৩৪) ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

GTV

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

কাগজপত্র ও লাইসেন্স না থাকায় কাজিপুরে ৫ চালকের অর্থদণ্ড।

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x