মুহাম্মদ শাহ পরান
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, এতে রাজি না হওয়ায় মারধর, ঘর ভাঙচুর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত গৃহবধূ বর্তমানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী রাস্তার মাথা সংলগ্ন জুবুর আলী মিঝি বাড়িতে।
ভুক্তভোগী গৃহবধূর নাম হাসিনা আক্তার। তিনি প্রবাসী সিদ্দিক মিয়ার স্ত্রী। তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেল ২টার দিকে তাঁর স্বামীর পরিবারের সদস্য এমরান হোসেন তাঁকে মারধর করেন এবং বসতঘর ভাঙচুর করেন।
হাসিনা আক্তার অভিযোগ করে বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন এবং নিয়মিত সংসারের খরচ না দেওয়ায় সন্তানকে নিয়ে তাঁকে চরম আর্থিক কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। একটি সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করছেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, স্বামী প্রবাসে থাকার সুযোগে তাঁর ভাসুর সিদ্দিক বিভিন্ন সময়ে তাঁকে অনৈতিক প্রস্তাব দিতেন। এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। সর্বশেষ তাঁকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন হাসিনা।
ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় তাঁকে শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি বসতঘর ভাঙচুর করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি চিকিৎসার জন্য রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন অসহায় নারী ও তাঁর সন্তানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এই দিকে রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব নিজাম উদ্দিন ভূইয়া বলেন আমাদের হাতে এখনো অভিযোগ আসে নি,
আসলে আমরা সুস্থ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিব,
মতামত