ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

GTV

আদাবরে পৃথক অভিযানে চাপাতিসহ গ্রেফতার ৬ ছিনতাইকারী

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আদাবরে পৃথক অভিযানে চাপাতিসহ গ্রেফতার ৬ ছিনতাইকারী
আদাবরে পৃথক অভিযানে চাপাতিসহ গ্রেফতার ৬ ছিনতাইকারী |সংগৃহীত

রাজধানীর আদাবরে পৃথক অভিযান চালিয়ে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদাবর থানা পুলিশ জানায়, শেখেরটেক ৭ নম্বর রোডের মাথায় ব্রিজসংলগ্ন প্রেম গলিতে শামসুল মিয়ার রিকশার গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন মিরাজুল ইসলাম (২৫), মো: নিহাদ (২০), মো: শেখ বাচ্চু (৩৫), মো: ফরিদুল ইসলাম (১৯) ও মো: তামিম (১৯)। পুলিশের তথ্য অনুযায়ী, মিরাজুল ইসলামের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা আদাবরের শেখেরটেক, বাইতুল আমান হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় চাপাতির ভয় দেখিয়ে সাধারণ মানুষের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতেন। এছাড়া বিভিন্ন বাসাবাড়ির এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি এবং রিকশার গ্যারেজ থেকে রিকশা চুরি করে মুক্তিপণ আদায়ের সাথেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, সুনিবিড় হাউজিংয়ের আকন্দ গার্মেন্টস গলির পেছনে পৃথক অভিযান চালিয়ে হৃদয় ওরফে ‘টিকটক হৃদয়’ (২৫) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হৃদয়ের বিরুদ্ধে ১০টি মামলার এজাহারে নাম রয়েছে এবং তার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার কাছ থেকেও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম ও এসআই তরুণের নেতৃত্বে অভিযান দুটি পরিচালনা করা হয়।

বিষয় : গ্রেফতার মামলা অভিযান ছিনতাই

GTV

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আদাবরে পৃথক অভিযানে চাপাতিসহ গ্রেফতার ৬ ছিনতাইকারী

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x