ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

GTV

ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ

প্রকাশ : ১৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

ইউরোপের তরুণ আইনজীবীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশি প্রথম অ্যাডভোকেট সাইদুল আব্দুল

স্কুল একটি পৃথিবী যেখানে থাকেনা কোন ভেধাবেদ এই প্রতিবাদ্য কে সামনে রেখে ইতালি রাজধানীতে ‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’-এর উদ্যেগে: শিক্ষার অধিকার ও স্কুলের ভবিষ্যৎ রক্ষায় উন্মুক্ত সভা অনুষ্ঠিত

ইতালি রোমে শনিবার একসঙ্গে চার বিক্ষোভ, Circo Massimo ও Tridente এলাকায় বিশেষ সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বাহিনী

ইতালি রোমে বহুসাংস্কৃতিক সহাবস্থানে নতুন অধ্যায় বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এলাকা থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৪টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় থেকে ফুলবাড়ীয়া বাস স্ট্যান্ডগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে প্রিমিয়ার ব্যাংক বংশাল শাখা ভবনের নিচে রাস্তার পাশ থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- মো: এনামুল হক (২৮), মো: ইউসুফ আলী (৩৮) ও মোছাম্মদ মৌসুমী (৩০)।

গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্র জানায়, এ সময় গ্রেফতারদের হেফাজত থেকে ৮০টি নীল রঙের বায়ুরোধক জিপার প্যাকেটে রক্ষিত ১৬ হাজার পিস (প্রতি প্যাকেটে ২০০ পিস) কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন, ঘন কফি রঙের ‘APEX’ লেখা একটি ব্যাগ, কালো রঙের ছোট আইপিএস সদৃশ টিনের বাক্স উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিষয় : গ্রেফতার ইয়াবা

GTV

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x