ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

GTV

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি |ইন্টারনেট

স্বামীর মৃত্যুতে মানবিক কারণে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।

আজ বুধবার বিকেল ৩টা ১০ মিনিটে তার প্যারোলের আবেদন মঞ্জুর করেন মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

প্যারোলে কারাগারের বাইরে থাকাকালে তিনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের লাশ দেখতে এবং দাফন কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন বলে নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা চার দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। আদালত ১২ ঘণ্টার জন্য মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। আগামী ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে।’

অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম বলেন, দীপু মনির কারাবরণের দুই বছর পূর্ণ হয়েছে। এর আগে, তার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন।

তিনি জানান, আগামীকাল ভোর ৬টায় কারাগার থেকে পুলিশ পাহারায় দীপু মনিকে নিয়ে যাওয়া হবে। প্যারোলের পুরো সময় তিনি পুলিশ পাহারায় থাকবেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, ব্যারিস্টার তৌফিক নেওয়াজের লাশ আগামীকাল সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেয়া হবে। সেখানে ডা. দীপু মনি স্বামীর লাশ দেখবেন। এরপর লাশ নেয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা ও দোয়া শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্যারোলে মুক্তির আইনগত ভিত্তি সম্পর্কে আইনজীবী ফয়সাল হোসেন বলেন, কারা আইন ও সংশ্লিষ্ট কারাবিধিতে দিনের আলোতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে। এ ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের এখতিয়ার রয়েছে। সেই বিধান অনুযায়ী তিনি ১২ ঘণ্টার প্যারোল পেয়েছেন।

তিনি বলেন, ‘আমরা আইনগতভাবেই এই প্যারোল পেয়েছি। সরকার চাইলে এর চেয়ে বেশি সময়ের জন্যও প্যারোলে মুক্তি দিতে পারত।’

বিষয় : মৃত্যু কারাগার

GTV

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি
0:00 0:00
1.0x