ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

GTV

মোঃ ইবনে আলী সরকার

৩ নং বাঙালিপুর ইউনিয়নে সরকারি নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটির অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৩ নং বাঙালিপুর ইউনিয়নে সরকারি নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটির অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

৩ নং বাঙালিপুর ইউনিয়নে সরকারি নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটির অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী:*

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ৩ নং বাঙালিপুর ইউনিয়নের দাংগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নিয়ম অমান্য করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হওয়ার কথা থাকলেও দাংগারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা মানা হচ্ছে না। এলাকার লোকজনের অভিযোগ, বিদ্যালয়টি নিয়মবহির্ভূতভাবে প্রতিদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যেই ছুটি দেওয়া হয়।এ বিষয়ে স্থানীয় এক অভিভাবক জানান, "যেখানে স্কুল ছুটির নির্ধারিত সময় বিকেল চারটা, সেখানে যদি প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা আগেই স্কুল ছুটি হয়ে যায়, তবে কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে। এভাবে চলতে থাকলে শিক্ষার মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।"এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিদ্যালয়টির শিক্ষার মান বৃদ্ধিকরণ এবং নিয়মিত কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে কঠোরভাবে সতর্ক করতে হবে। একই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানটি সচল রাখার দাবি জানান তারা।এলাকাবাসী ও সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যেন বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হয়।

GTV

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৩ নং বাঙালিপুর ইউনিয়নে সরকারি নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটির অভিযোগ, এলাকাবাসীর ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x