ঢাকা    শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

GTV

মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেন আমিনুর রহমান (বাচ্চু)

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেন আমিনুর রহমান (বাচ্চু)

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেন আমিনুর রহমান (বাচ্চু)

স্টাফ রিপোর্টার | মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি নং: রাজ-৩১৪) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী কার্যক্রমে গতি এসেছে। এরই অংশ হিসেবে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দীর্ঘদিনের শ্রমিক সংগঠক ও বর্তমান সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান (বাচ্চু)। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের ঘোষণা দেন।সম্প্রতি ইউনিয়নের নির্বাচন কমিশনের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে তাঁর প্রতি সমর্থন জানান।মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আমিনুর রহমান (বাচ্চু) বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করাই তাঁর নির্বাচনী অঙ্গীকার। তিনি বলেন, শ্রমিকবান্ধব, জবাবদিহিমূলক ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে চান। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে শ্রমিকরা তাঁদের পছন্দের নেতৃত্ব নির্বাচনের সুযোগ পাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি শ্রমিকদের সমস্যা, দাবি, অধিকার ও প্রত্যাশা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচিত হলে শ্রমিক কল্যাণ তহবিল শক্তিশালীকরণ, সদস্যদের সেবার মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবেন।সংগঠনের তথ্য অনুযায়ী, আমিনুর রহমান (বাচ্চু) ২০০০ সালে সদস্য নম্বর-২৯২৯ হিসেবে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যপদ গ্রহণ করেন। এরপর তিনি কুড়িগ্রাম মোটর শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও আজীবন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল করিম মধুর মৃত্যুর পর প্রায় ১১ মাস ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন।আমিনুর রহমান (বাচ্চু) বলেন, শ্রমিকদের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, সমগ্র শ্রমিক সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। সংগঠনের উন্নয়ন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে তিনি সকল সদস্যের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বিতরণ, জমাদান, যাচাই-বাছাই ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে সাধারণ শ্রমিকদের মধ্যেও উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রেখেছে।

GTV

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কুড়িগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেন আমিনুর রহমান (বাচ্চু)

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x