ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

GTV

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে, মৃত্যু

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে, মৃত্যু

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে, মৃত্যু

মোঃ মিঠু ইসলাম  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার চরনখোলা গুচ্ছগ্রামে নাহিদা আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে। নাহিদা আক্তার চরনখোলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তিনি ভূল্লী থানার চরনখোলা (গুচ্ছগ্রাম) এলাকার মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নাহিদার বাবা লক্ষীরহাট বাজারের একটি হোটেলে কর্মরত এবং মা দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করেন। শনিবার বিকেলে নাহিদার মা বাজার করার উদ্দেশ্যে তাকে বাড়িতে রেখে লক্ষীরহাট বাজারে যান। সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফিরে বসতঘরের বারান্দায় ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাহিদাকে দেখতে পান। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।ভূল্লী থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

GTV

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে, মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব শংকর মনি দাস Managing Director আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x