ভূল্লী উপজেলায় এসএসসিতে জাঠি ভাঙা সিডিউল কাষ্ট স্কুল সহ বেশ কয়েকটি স্কুলে ভয়াবহ ফল বিপর্যয়,আর ৫ টি বিদ্যালয়ে নেই একজনও পাস।
মোঃ মিঠু ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁও চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও জেলার ৫টি উচ্চ বিদ্যালয়ে পাসের হার শূন্য হয়েছে। কোনো প্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থীও কৃতকার্য হতে পারেনি। এমন ফলাফলে জেলাজুড়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, জেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয়, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়, তেওয়ারিয়া উচ্চ বিদ্যালয় ও রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার অংশগ্রহণকারী সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।হঠাৎ করে এতগুলো প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “করোনার পর থেকে নিয়মিত ক্লাস হয়নি। শিক্ষার্থীদের মধ্যেও পড়াশোনার প্রতি আগ্রহ কম। ফলাফলেই সেটার প্রমাণ মিলল।”শিক্ষা বিশেষজ্ঞদের মতে, শুধু শিক্ষার্থী নয়, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও অভিভাবক সবার সম্মিলিত ব্যর্থতার ফল এটি। তারা অবিলম্বে এই ৫টি বিদ্যালয়ে একাডেমিক অডিট করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। কেন এমন ফল হলো তার কারণ অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”