ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

GTV

আশাশুনিতে মালিক পক্ষকে জিম্মী করে বাঁধ দিয়ে মৎস্য ঘের জবর দখল

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আশাশুনিতে মালিক পক্ষকে জিম্মী করে বাঁধ দিয়ে মৎস্য ঘের জবর দখল

আশাশুনিতে মালিক পক্ষকে জিম্মী করে বাঁধ দিয়ে মৎস্য ঘের জবর দখল 

বাবুল হোসেন, আশাশুনি (সাতক্ষীরা) : 

আশাশুনি উপজেলার মিত্র তেঁতুলিয়ায় মালিক পক্ষকে জিম্মী করে মৎস্য ঘেরে বাঁধ দিয়ে জবর দখল এবং বাঁধ কেটে মাছ তছরুপের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া মৌজায় এ ঘটনা ঘটেছে। এব্যাপারে থানায় দ্বিতীয়বারের মতো লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।মিত্র তেঁতুলিয়া গ্রামের সিরাজুল সরদারের স্ত্রী সোনিয়া খাতুন বাদী হয়ে দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে, মিত্র তেঁতুলিয়া মৌজায় সাবেক ৭৬, হাল ৮৭ খতিয়ানে, ৫১ দাগসহ ৮টি দাগের মধ্যে ৩৩ শতক সম্পত্তি বাদিনীর শ্বশুর মৃত ইয়াকুব সরদারের। একই গ্রামের রজব আলী মোড়লের নিকট হতেও তিনি ৩৩ শতক জমি ক্রয় করেন। বাদিনীর শ্বাশুড়ী আম্বিয়া খাতুন একই মৌজায় সিএস ৭৬, হাল এসএ ৮৭ খতিয়ানে ৫১ দাগসহ আরও ৮ দাগে ৬৬ শতক সম্পত্তি সামছুর রহমান মোড়লের কাছ থেকে ক্রয় করেন। সর্ব মোট ৪ বিঘা জমি ক্রয়ের পর হতে আম্বিয়া খাতুন ভোগদখল করে আসছেন। শ্বশুর মারা যাওয়ার পরে দেখাশোনা করার লোক না থাকায় বাদিনীর পিতা গনি সরদার ও চাচা গফুর সরদার সহ অন্যান্যদের নামে রেকর্ড সৃষ্টি হয়। সম্পত্তিতে বাদিনী, বাদিনীর স্বামী সন্তান সহ বসবাস করছে। বিবাদী মিত্র তেঁতুলিয়ার আকবর গাজী, আজগর গাজী, মফিজুল গাজী, গহর গাজী, তুহিন গাজী, তাছলিমা খাতুন, আমিন গাজী, শুকুর আলী গাজী, গহর গাজী, মোহাম্মদ গাজী, শহিদ গাজী তাদের জমি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল। মোড়ল মাতব্বর ও থানার দুই দুই বারের সালিশ কিছুই মানতে চায় না। বুধবার (১৯ আগস্ট) সকাল ৯.৩০ টার সময় তারা হাতে দা, লোহার রড, শাবল, লাফনা, বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে বাদিনীদের ভোগ দখলীয় মৎস্য ঘেরে ও বসত বাড়ীতে অনধিকারে প্রবেশ করে জবর দখলের চেষ্টা করে। বাদিনী ও তার স্বামী মৌখিক ভাবে নিষেধ করায় অর্তকিত মারপিট শুরু করে, খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ৪ বিঘা জমির মধ্যে দেড় বিঘা মত বাধ দিয়ে জবর দখল করে। ভেড়ীবাধ কেটে দেয় ও মাছ তছরুপ করে অনু: ৫০,০০০ টাকার ক্ষতি করে। গায়ের সেলোয়ার কামিজ ছিড়ে বেআব্রু করতঃ শ্লীলতাহানী ঘটায়। স্বামীর গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। বাড়ীর চারিপাশে দা, লাঠি হাতে দাড়িয়ে জিম্মি করে রাখে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। অসহায় পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে প্রশাসন, থানা পুলিশসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।ক্যাপশান : আশাশুনিতে মৎস্য ঘের জবর দখলে বাঁধের কাজ করা হয়।

GTV

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আশাশুনিতে মালিক পক্ষকে জিম্মী করে বাঁধ দিয়ে মৎস্য ঘের জবর দখল

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x