ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

GTV

সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিলেন মুফতি আমীর হামজা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিলেন মুফতি আমীর হামজা
সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিলেন মুফতি আমীর হামজা |নয়া দিগন্ত

কলকাতার একটি হোটেলে আগুনে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মুফতি আমীর হামজা। তিনি নিহত সাংবাদিকের একমাত্র বেঁচে যাওয়া ছোট্ট মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাতে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সাংবাদিকদের মুফতি আমীর হামজা বলেন, সরকারি যতটুকু সহযোগিতা আছে, তা করা হবে। দেবাশীষ দত্তের একটি ছোট্ট মেয়ে রয়েছে, তার লেখাপড়ার ব্যাপারে সহযোগিতা করা হবে। জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ না করে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এর আগে, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক, সাবেক সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, মোস্তাফিজুর রহমানসহ নেতৃবৃন্দ নিহত সাংবাদিকের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন।

এদিকে কলকাতার হোটেলে আগুনে নিহতদের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন জানান, নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের ভায়রা ফিরোজ বুধবার দুপুরের পর কলকাতার উদ্দেশে রওনা দিয়ে রাতে সেখানে পৌঁছেছেন।

বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিহতদের ময়নাতদন্ত শেষে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে লাশ স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এরপর লাশ নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে। সব প্রক্রিয়া শেষে সন্ধ্যার দিকে লাশ কুষ্টিয়ায় পৌঁছাতে পারে বলে জানান তিনি।

এছাড়া কুষ্টিয়া থেকে সাংবাদিকদের একটি অগ্রগামী দল দর্শনা সীমান্তে লাশ আনার জন্য যাওয়ার কথা রয়েছে।

বুধবার দিনভর এবং গভীর রাত পর্যন্ত নিহতদের উভয় পরিবারের বাড়িতে পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভিড় ছিল। বৃহস্পতিবার সকালেও একই পরিবেশ দেখা গেছে। স্বজনেরা শোকে কাতর হয়ে লাশের অপেক্ষায় প্রহর গুনছেন।

কলকাতার আগুনে দেবাশীষ দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুরের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমির খন্দকার এ কে এম আলী মহসিন ও সেক্রেটারি এনামুল হক যৌথ বিবৃতিতে শোক জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় তারা অত্যন্ত মর্মাহত। সাংবাদিক হিসেবে দেবাশীষ দত্ত কুষ্টিয়ার মানুষের কাছে পরিচিত ও আপনজন ছিলেন। তার, তার স্ত্রী ও সন্তানের মৃত্যু গভীরভাবে ব্যথিত করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানান।

এদিকে কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিষয় : আগুন নিহত ভারত কলকাতা

GTV

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাংবাদিক দেবাশীষ দত্তের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিলেন মুফতি আমীর হামজা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x