বিজয়নগরে ৪০ চল্লিশ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার।
মোঃ আমজাদ আলী (বাদশা) জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
২০/০৮/২০২৬ খ্রি. সকাল ০৫:১০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন ০৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ টি মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:১। মোঃ সোহাগ প্রকাশ সোহানপিতা- মৃত হুমায়ুনসাং- কাশিনগর থানা- বিজয়নগরজেলা- ব্রাহ্মণবাড়িয়াএ-সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।