ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

GTV

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও সাহিত্য-সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নজরুল বর্ষের সময়কাল ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।সভায় জানানো হয়, আগামী ৩১ আগস্ট (সোমবার) সারাদেশে একযোগে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। এতে জেলার প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।প্রতিযোগিতায় নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় এবং নজরুলসংগীতভিত্তিক একক নৃত্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতা করবে।মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাবদ সরকার, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ সরকার, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, জেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেল, জেলা জাসাসের সদস্য সচিব খান মো. কাওসার ওয়াহিদ সুজনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং নজরুলের সাহিত্য-সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

GTV

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x