ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

GTV

রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব

রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব 

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: রোম বাংলা ক্রিকেট ক্লাবের আয়োজনে শুরু হচ্ছে Rome Bangla T10 Cricket Championship Tournament। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নিতে সাকের স্পোর্টিং ক্লাবের সদস্যরা ইতোমধ্যে রাজধানী রোমের ক্রিকেট গ্রাউন্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।আজ সোমবার (৭ সেপ্টেম্বর) রোমের ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে সাকের স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব।টুর্নামেন্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে উদ্বোধনী ম্যাচে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।সাকের স্পোর্টিং ক্লাবের সদস্যরা উদ্বোধনী ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার প্রত্যাশা নিয়ে মাঠে যাচ্ছেন। অন্যদিকে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাবও জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করতে প্রস্তুত।আয়োজকদের প্রত্যাশা, Rome Bangla T10 Cricket Championship প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ আরও বাড়ানোর পাশাপাশি ইতালিতে বাংলাদেশি কমিউনিটির খেলাধুলাভিত্তিক সম্প্রীতি ও পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে।টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, সংগঠক ও ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে উদ্বোধনী আয়োজনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

GTV

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x