জমি জমা বিরোধের ধরে মোরেলগঞ্জে হামলা, বাড়িঘর ভাঙচুর ও ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় ত্রাস
বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের পশুর বুনিয়া গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ এবং কতিপয় দুষ্কৃতী ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে এলাকায় হামলা, বাড়িঘর ভাঙচুর এর অভিযোগ করেছেন একই এলাকার আব্দুল খালেক হাওলাদার (৫০)। তিনি জানান (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ৯ টা ২০ মিনিটে অত্র এলাকার মহিলা ইউপি সদস্য মোছাঃ জাহানারা বেগম এর নেতৃত্বে তার বড় ছেলে জয়নাল আবেদীন, তার ছোট ছেলে জহুরুল, রাজু, জাহিদ, আসাবুর, মিজান সহ প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল হঠাৎ করে আব্দুল খালেকের বাড়ির উপর অতর্কিত হামলা ও বাড়িঘর, বাড়ির বাউন্ডারি বেড়া ভাঙচুর করে নিয়ে যায়।
ভুক্তভোগী আব্দুল খালেক ও তার বাড়ির লোকজন বাধা দিলে তাদেরকে মারধর অসভ্য ভাষায় গালিগালাজ, হেনস্থার শিকার হন।
ভুক্তভোগী আব্দুল খালেক জানান মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে ও অবৈধ প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এলাকায় লোকজন তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয় বসবাস করছেন বলে জানান। ভুক্তভোগী পরিবার আরো জানায় আমরা আমাদের বসাত বাড়িতে চরম নিরাপত্তা হীনতায় বসবাস করছি। মহিলা ইউপি সদস্য জাহানারা ও তার ছেলেরা প্রতিনিয়ত আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে ভুক্তভোগী পরিবার জানায়। ভুক্তভোগী পরিবার নিরাপত্তার জন্য প্রশাসনের সুদৃষ্ট কামনা করছেন এবং সুষ্ঠু বিচার প্রত্যাশার দাবি জানান।