ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

GTV

পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড

পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেডের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন প্যারেডে অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন। এ সময় সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা ও টার্নআউট মূল্যায়ন করে চৌকস সদস্যদের পুরস্কৃত করা হয়। পরে তিনি যানবাহন শাখা পরিদর্শন করে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণমূলক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এ সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, সরকারি সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন পুলিশ সুপার।

সভা শেষে ভালো কাজের স্বীকৃতি হিসেবে সাতজন পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক এবং একজন অবসরপ্রাপ্ত সদস্যকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, বিদ্রোহ কুমার কুন্ডু, শেখ মুত্তাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ, মোঃ আরাফাত হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

GTV

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সুপার জসিম উদ্দীনের নেতৃত্বে গাইবান্ধা জেলা পুলিশের মাস্টার প্যারেড

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x