মোরেলগঞ্জে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা
মোঃ ফিরোজ আহমেদ।মোড়েলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন, মোরেলগঞ্জের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবউল্লাহ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২০ মহিলা আসন-২০-এর সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সূবর্ণা সিকদার।এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি সিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, সাবেক সভাপতি আবদুল মজিদ জব্বার, উপজেলা সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান ইয়াদ, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, পদ্ম সিকদার ঠাকুর, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মশিউর রহমান মাসুম, বাবু সোমনাথ দে ও কাজী মনিরুজ্জামান মনির সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।