ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

GTV

নওগাঁ বলিহার রাজবাড়ী এলাকায় ২৪৪ কেজি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নওগাঁ বলিহার রাজবাড়ী এলাকায় ২৪৪ কেজি  কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ

নওগাঁ বলিহার রাজবাড়ী এলাকায় ২৪৪ কেজি  কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ 

মোস্তফা আলী আটক 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা কষ্টিপাথরের তৈরি ২৪৫ কেজি ওজনের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক যুবককে আটক করা হয়েছে। 

উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার ও ওই যুবককে আটক করে বিজিবি।

আটক মোস্তফা আলী চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মোস্তফা আলী নামের এক ব্যক্তি পাচারের উদ্দেশ্যে মূল্যবান কষ্টিপাথরের তৈরি একটি শিবলিঙ্গ নিজের কাছে রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

GTV

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

নওগাঁ বলিহার রাজবাড়ী এলাকায় ২৪৪ কেজি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব শংকর মনি দাস Managing Director আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x