ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ:

 বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি, ব্যক্তিগত কার্যালয় এবং মালিকানাধীন ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা শহরের থানাপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি এবং তাঁর মালিকানাধীন 'আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে' এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা আরাফ ক্লিনিকের নিচতলায় অবস্থিত এমপির ব্যক্তিগত কার্যালয় থেকে আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক খানসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী এই ঘটনায় অংশ নেন। হামলাকারীরা এ সময় ফেসবুক লাইভে এসে স্লোগান ও উল্লাস প্রকাশ করেন বলেও জানা গেছে।অগ্নিসংযোগ ও আতঙ্কের জেরে আরাফ ক্লিনিকে চিকিৎসাধীন রোগীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ক্লিনিক ছেড়ে অন্যত্র চলে যান। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x