ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

মধুপুরে কৃষিজমির লালমাটি কাটার মহোৎসব

মধুপুরে কৃষিজমির লালমাটি কাটার মহোৎসব

মধুপুরে কৃষিজমির লালমাটি কাটার মহোৎসব

 রাতভর দাপিয়ে চলছে দশ চাকার ড্রাম ট্রাক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের নেদুর বাজার এলাকায় কৃষিজমির লালমাটি কেটে নেওয়ার মহোৎসব চলছে। দিনের বেলায় আড়ালে থাকলেও রাত নামলেই শুরু হয় মাটি কাটার কর্মযজ্ঞ। রাত ৯টার পর থেকে ভেক্যু দিয়ে বিরামহীনভাবে মাটি কেটে দশ চাকার ড্রাম ট্রাকে করে সরিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, মধুপুর ও ঘাটাইল সীমানার প্রভাবশালী একটি যৌথ চক্র প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে ‘ম্যানেজ’ করেই কয়েক দিন ধরে এ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।নেদুর বাজার স্কুলের পাশ দিয়ে চিত্রা ফার্ম অতিক্রম করে পূর্ব-দক্ষিণ দিকে কিছুটা এগোলেই চোখে পড়ে একরের পর একর হলুদের আবাদ। অথচ সেই কৃষিজমির বুক চিরে তৈরি করা হয়েছে মাটি পরিবহনের রাস্তা। হলুদের ক্ষেতের মাঝখান দিয়ে তৈরি ওই রাস্তা ব্যবহার করেই রাতভর চলাচল করছে মাটিবোঝাই দশ চাকার ট্রাক। এসব ট্রাকে করে আশপাশের এলাকাসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোতে সরবরাহ করা হচ্ছে লালমাটি।বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হলুদের ক্ষেতের মাঝ বরাবর তৈরি রাস্তায় মাটির ট্রাক চলাচলের সুস্পষ্ট চিহ্ন । ঘটনাস্থলে একটি ভেক্যুও অলস পড়ে থাকতে দেখা যায়। দিনের বেলায় সেখানে কয়েকজন শ্রমিকের অবস্থান ছিল। স্থানীয়দের দাবি, তারা মূলত রাতের মাটি কাটার কার্যক্রম পাহারায় দায়িত্বরত। বাকিরা যে যার অবস্থানে বিছানায় ঘুমে। এলাকার একাধিক সূত্রের অভিযোগ, স্থানীয় বিল্লাল, শাহাদত, দেলোয়ার ও আকাশীর লাল মিয়াসহ কয়েকজন ব্যক্তি স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের সংশ্লিষ্টতায় এ মাটির ব্যবসা পরিচালনা করছেন। বিশেষ করে হাকিম মেম্বার এখানকার অন্যতম। তবে আব্দুল হাকিম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন,  মাটি কাটার বিষয়টি  তার জানা নাই।এদিকে মাটি কাটার বিষয়টি যাতে গণমাধ্যমে প্রকাশ না পায়, সে জন্য কথিত সাংবাদিককে সুবিধা দিয়ে পাহারার দায়িত্ব দেওয়ার অভিযোগও রয়েছে।স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার রহস্যজনক নীরবতার সুযোগে নির্বিঘ্নে চলছে এ কর্মকাণ্ড। সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতার মাধ্যমেই মাটি কাটার কার্যক্রম চালানো হচ্ছে বলে দাবি তাদের।  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহির জানান, মাটি কাটা হচ্ছে শুনেছি। ইউনিয়ন  বিএনপির সভাপতি  সাবেক মেম্বার আব্দুল  হাকিম নেদুর বাজারের বাসিন্দা। তিনি জানান, এমন মাটি কাটার অভিযোগ সম্পর্কে তার কোন তথ্য জানা নেই। এ বিষয়ে স্থানীয়  বিএনপি নেতা ইয়াসিন আলী জানান, মাটি কাটার বিষয়টি আমি অবগত নই, তবে যারা কাটছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ করছি। শুধু মাটি কাটাই নয়, আবাদি ফসল সরিয়ে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি তুলে জমির শ্রেণি পরিবর্তনেরও অভিযোগ উঠেছে। মাটি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, বর্তমান স্থানটির পাশাপাশি দক্ষিণে মন্ডলপাড়ায়  আরও একটি পয়েন্টে মাটি কাটার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে সেখানেও মাটি কাটা শুরু হবে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পাহাড়ি বনাঞ্চলসংলগ্ন এলাকার লালমাটি কাটা অবৈধ বা বেআইনি হলে তা কীভাবে দিনের পর দিন চলছে, সেটিই তাদের প্রশ্ন। ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না। তাদের আশঙ্কা, এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।এলাকাবাসীর দাবি, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মধুপুরে কৃষিজমির লালমাটি কাটার মহোৎসব

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
মধুপুরে কৃষিজমির লালমাটি কাটার মহোৎসব
0:00 0:00
1.0x