ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ 

নওগাঁর ধামইরহাট উপজেলার ৪ নং উমার ইউনিয়নের কাদিপুর মৌজায় দাগ নাম্বার- ৭০২, এর বিপি কবরস্থানের সম্পত্তি জমি ৯ শতক দখল করে ফসল চাষের অভিযোগ হয়েছে।  জমিটি উদ্ধার করে পুনরায় কবরস্থান হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবিতে উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ  গ্রামবাসী করেছে। অভিযোগ কারিরা হলেন, কাদিপুর মৌজার (দৌলতপুর) গ্রামের গোলজার হোসেন, সাখাওয়াদ হোসেন, মহির উদ্দিন, মামুন, নুরুজ্জামান ও রনি । অভিযোগে তারা জানান, ব্রিটিশ আমল থেকে ওই জমিটি গ্রামের কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। পরে কবরস্থানের শ্রেণী পরিবর্তন করে ফসলি জমিতে রূপান্তর করেন, একই গ্রামের রকিবুল ইসলাম, খোরশেদ আলম ও ইসাহাক হোসেন ভোগ-দখল করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গ্রামবাসী দাবি, বর্তমানে জমিতে ধান, হলুদ সহ বিভিন্ন ফসল চাষ করা হচ্ছে। অথচ গ্রামের মৃত ব্যক্তি দাফনের জন্য অনেকের কবরস্থান নেই। এতে গ্রামবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। তারা আরো জানান কবরস্থানের জমি উদ্ধার হলে গ্রামের অনেক পরিবার উপকৃত হবেন। দ্রুত সরেজমিন তদন্ত করে জমি উদ্ধার পূর্বক কবরস্থানের জন্য হস্তান্তরের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ভোগদখলকারীদের সঙ্গে মোবাইল ফোনে যোগযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি। উপজেলা অফিস সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x