ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

সম্প্রীতি সহনশীলতার বার্তায় যশোরে শিক্ষার্থী কর্মশালা

মালিকুজ্জামান কাকা 

যশোর ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা সম্পন্ন হয়েছে।ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, যশোর জেলা কমিটি  কলেজ প্রাঙ্গণে ‘সামাজিক সম্প্রীতি’ বিষয়ক এ কর্মশালা আয়োজন করে।ইয়ুথ লিডার ও যশোর জেলা কো-অর্ডিনেটর আকাশ রায়ের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন।কর্মশালার শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রদীপ রায়। পরে কর্মশালার উদ্দেশ্য ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অনামিকা বিশ্বাস।কর্মশালায় সামাজিক সম্প্রীতির গুরুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈচিত্র্যে ঐক্য প্রতিষ্ঠার প্রয়োজনীয়তায় বিস্তারিত আলোচনা হয়। কর্মশালা পরিচালনা করেন অপু দেবনাথ।এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত আলোচনায় অংশ নেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।কর্মশালার শেষ পর্বে সামাজিক সম্প্রীতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী বিজয়ীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।আয়োজক আশা, এই ধরনের কর্মশালা তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক সচেতনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সম্প্রীতি চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও বৈচিত্র্যে ঐক্য প্রতিষ্ঠায় তরুণরা আরও সক্রিয় হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সম্প্রীতি সহনশীলতার বার্তায় যশোরে শিক্ষার্থী কর্মশালা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x