ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক ১

সাইদুর রহমান (রুবেল মোল্লা):ঢাকা (ধামরাই)  প্রতিনিধি :

ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে মানিকগঞ্জগামী নীলাচল পরিবহনের একটি বাস কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। কাভার্ডভ্যানটি বেপরোয়া গতিতে অন্য যানবাহনকে ওভারটেক করে আসছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের কাচ ভেঙে এক নারী যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ ছাড়া বাসের ভেতরে থাকা আরও অন্তত ১৯ জন যাত্রী আহত হন।দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।খবর পেয়ে সাভার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে তাঁদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নিলে দুপুর দেড়টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক ১

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x