ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামের ব্যানার

গাইবান্ধা প্রতিনিধি মো: মাইদুল ইসলাম

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ উল্লেখ করে ব্যানার লাগিয়েছে  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ব্যানার লাগার পর মিছিলও করেন দলটির মুষ্টিমেয় কিছু  নেতাকর্মী। ঐ সময় আশেপাশে অবস্থানরত লোকদের মধ্যে আতঙ্ক বিরাজ করে৷ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের স্বাধীনতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।ঐ সময় অবস্থানরত লোকদের মাধ্যমে জানা যায়, সকালে ৩টি মোটরসাইকেলে করে ৮ থেকে ৯ জন ব্যক্তি স্বাধীনতা চত্বরের সামনে এসে দাড়ান । তাদের সবার মাথায় হেলমেট ছিল এবং মুখে মাস্ক পড়া ছিল। এরপর  তারা সেখানে দ্রুত গতিতে ব্যানার লাগিয়ে,  মিছিল দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করেন।হঠাৎ এমন ঘটনায় আশপাশে থাকা ব্যবসায়ীদের ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতামত ঐ ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি৷ অবস্থানরত সবার একটাই দাবী, এই কর্মকান্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনের নিকট দৃষ্টি আকর্ষন করেছেন৷ সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি জানার পর গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয় এবং পরে পুলিশ ব্যানারটি নামিয়ে পুড়িয়ে ধ্বংস করে।’তিনি আরও বলেন, ‘কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের পরিচয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশজুড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বাত্মক লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে দলটি যানবাহন, দোকানপাট, শিল্পকারখানা, সরকারি-বেসরকারি দপ্তর, ব্যাংক, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। এর আগে ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচি ঘোষণা করে দলটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামের ব্যানার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x