ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

GTV

গোবিন্দগঞ্জে সাঁওতালদের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোবিন্দগঞ্জে সাঁওতালদের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গোবিন্দগঞ্জে সাঁওতালদের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি ও চুরির মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট বাজারে মাঞ্জিহী পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সাঁওতাল নেতা বিটিশ সরেন। এতে বিভিন্ন সাঁওতাল ও ওরাঁও সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।বক্তারা অভিযোগ করেন, সাঁওতালদের উচ্ছেদ করে তাদের জমি দখলের উদ্দেশ্যে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ভয়ভীতি ও হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, সাঁওতালরা চাঁদাবাজি, চুরি কিংবা অন্যের জমি দখলের সঙ্গে জড়িত নয়।বক্তারা আরও বলেন, ২০২৫ সালের ২১ জুন শ্যামবালা, সুমি সরেন, বিটিশ সরেনসহ ১৩ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে চাঁদাবাজি ও চুরির অভিযোগে মামলা করা হয়। তাদের দাবি, মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক।সমাবেশ থেকে অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং সাঁওতালদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

GTV

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

গোবিন্দগঞ্জে সাঁওতালদের হয়রানি বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x