ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

GTV

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন। শুল্ক-করসহ এসব পণ্যের মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার টাকা।১৭ আগস্ট(সোমবার) সকাল ৮টা ১৮ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা যায়, অভিযানে ওই ফ্লাইটের যাত্রী মো. মইনুল আবেদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।একই ফ্লাইটের যাত্রী আবদুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন সিগারেট এবং চারটি আইফোন জব্দ করা হয়।এ ছাড়া নুরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন প্লাটিনাম ও সাত কার্টন ইজি ব্র্যান্ডের সিগারেট এবং পাঁচটি আইফোন উদ্ধার করা হয়।অভিযানের সময় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে একই ফ্লাইটের একটি মালিকানাবিহীন ব্যাগেজ শনাক্ত করা হয়। পরে ওই ব্যাগেজে তল্লাশি চালিয়ে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট জব্দ করা হয়।কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, সব মিলিয়ে ওই একটি ফ্লাইট থেকেই ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

GTV

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট জব্দ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x