ঠাকুরগাঁও সদর মিলন নগরে অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও ভাঙচুর।
মোঃ মিঠু ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁও সদর মিলন নগরে অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও ভাঙচুর। ঠাকুরগাঁও মিলননগর নামক স্থানে বাসার ভরাট করা জমি কবলা দলিল মূলে ক্রয় করিয়া মালিক ভোগ দখলে আছেন জমির মালিক মোঃ আশরাফুল ইসলাম। ১৫/০৮/২০২৬ ইং তারিখ সময় অনুমান সকাল ৮:৩০ মিনিটে মোঃ মনির হোসেন সুমন ও তার ছোট ভাই মোঃ শিপন সহ উভয়ের পিতা মৃত সাদেকুল ইসলাম। এবং মোঃ মনির হোসেন সুমন এর দুলাভাই মোঃ মমিনুল ইসলাম সহ নির্মাণকৃত জমির সীমানা ও প্রাচীর ভেঙ্গে ফেলে এবং এই জমিতে কেউ প্রাচীর নির্মাণ করতে আসলে তাহাকে প্রাণে মারিয়া ফেলিবে বলে হুমকি প্রদান করে। ইহাতে জমির মালিক ও পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এবং জমির মালিক মোঃ আশরাফুল ইসলাম ও তার পরিবারের লোকজন স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চেয়েছেন।