ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

GTV

গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রত্যাহার

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রত্যাহার

গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রত্যাহার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে তাঁর বর্তমান পদ থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরবর্তী পদায়নের জন্য তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন কর্মকর্তাকে নিজ নিজ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন এবং রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।তবে গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার পরবর্তী কর্মস্থল বা পদায়ন সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশের মাধ্যমে তাঁর নতুন পদায়নের বিষয়টি জানানো হবে।এদিকে জেলা প্রশাসকের প্রত্যাহারের খবর প্রকাশের পর স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

GTV

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমানকে প্রত্যাহার

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x