ঢাকা    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

GTV

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে মো. আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও আইনজীবীর বক্তব্য অনুযায়ী, ২০২০ সালের ৩১ অক্টোবর ভুক্তভোগী কিশোরীর মা (আসামির দ্বিতীয় স্ত্রী) বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন। শিশুটি তার বাবা ও সৎমায়ের (আসামির তৃতীয় স্ত্রী) সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে শিশুটির সৎমা প্রতিদিনের মতো স্থানীয় একটি চাতালে ধান সিদ্ধ করতে যান। এ সময় আব্দুল খালেক তার মেয়েকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে তাকে হুমকি দেন।

ঘটনার পর কিশোরীর আচরণে পরিবর্তন দেখা দেয়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দিলে তার সৎমা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে কিশোরী তার সৎমাকে ঘটনার কথা জানায়। তবে তিনি স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।

পরে নির্যাতন থেকে মুক্তি পেতে কিশোরী ঘটনাটি তার দুই সহপাঠীকে জানায়। তাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানার আদেশ দেন।

বিষয় : ধর্ষণ বগুড়া মৃত্যুদণ্ড শেরপুর

GTV

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
0:00 0:00
1.0x