ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, বাবা পলাতক।

গাইবান্ধা জেলা প্রতিনিধি:মিঠু 

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের বাবা চাঁন মিয়া কৌশলে পালিয়ে যান।পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য ধানগড়া গ্রামে অভিযান পরিচালনা করে।অভিযানকালে মাদক বিক্রির পরিকল্পনার অভিযোগে চাঁন মিয়ার বসতবাড়ি থেকে তার দুই ছেলে মোঃ মিষ্টি ঔ মিয়া (৩২) ও মোঃ মিথুন মিয়া (২৬)কে গ্রেপ্তার করা হয়। এ সময় চাঁন মিয়া কৌশলে দেয়াল টপকে পালিয়ে যান।পুলিশের দাবি, গ্রেপ্তার মিষ্টির পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০ পিস এবং মিথুনের প্যান্টের একই পকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে এসব ইয়াবা জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেপ্তার দুই ভাই মিষ্টি ও মিথুন এবং পলাতক আসামি চাঁন মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে। মামলা নম্বর ৪৪, তারিখ ১৯ আগস্ট ২০২৬।পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, বাবা পলাতক।

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x