সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা মোতালেব হোসেন চৌধুরী হক,গ্রেফতার
(মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা)
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোতালেব হোসেন চৌধুরীকে (হক) গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।আজ শুক্রবার (১৪ আগস্ট) জুম্মার নামাজের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের নিয়ামতপুর চামড়া গুদাম এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল নিয়ামতপুর চামড়া গুদাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় নিজ বাসা থেকে মোতালেব হোসেন চৌধুরীকে আটক করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, জুম্মার নামাজের পর অভিযান চালিয়ে মোতালেব হোসেন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।