নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে চিকিৎসাধীন যুবকের মৃত্য,,
মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা।
নীলফামারীর কিশোরগঞ্জে সাপের কামড়ে বিজয় নামের এক যুবকের, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বিজয় রায় (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে বিজয়/আহত অবস্থায় বিজয়কে বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও নিহতের স্বজনেরা বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।তরুণ এই যুবকের অকাল ও করুণ মৃত্যুতে তার পরিবারে মাতম চলছে এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।