সৈয়দপুরে ২৪ পিস ট্যাপেন্ডাডলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
সৈয়দপুর (নীলফামারী) মোঃ ইবনে আলী সরকার।
নীলফামারীর সৈয়দপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তরা আবাসন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
* শুভ ইসলাম (২৬), পিতা: মৃত খোরশেদ আলম
* মোহাম্মদ মনু (১৯), পিতা: মোঃ মনতাজ
* মোঃ রাহুল (২৫), পিতা: মোঃ একরাম
গ্রেপ্তারকৃত তিনজনই সৈয়দপুর থানার উত্তরা আবাসন এলাকার বাসিন্দা।
ঘটনার বিবরণ ও আইনি ব্যবস্থা:
পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা আবাসন এলাকায় কতিপয় যুবক সংগোপনে নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট কেনাবেচা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উক্ত তিনজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছে থেকে ২৪ পিস ট্যাপেন্ডাডল উদ্ধার করা হয়।
সৈয়দপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।