ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

GTV

গাজীপুর কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাজীপুর কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

গাজীপুর কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

মোঃ মাইনুদ্দিন শিকদার 

স্টাফ রিপোর্টারঃগাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে এলাকায় কাভার্ড ভ্যানের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন সিএনজিতে থাকা ২ জন যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের  দিকে উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টা ৩০ এর দিকে চালকসহ ৫ জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি কালিয়াকৈর এর দিকে আসছিল। কাঞ্চনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন গিয়ে সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত উদ্ধার করেন। এছাড়াও তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

GTV

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুর কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x