জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ও আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খেলায় জয়পুরহাট সদর থানা বালক দল ৬৬-৪৩ পয়েন্টের বড় ব্যবধানে আক্কেলপুর থানা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে সদর থানা বালিকা দল আক্কেলপুর থানা বালিকা দলকে ৪২-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় মোট ১০ দল অংশ নেন।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।