ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

GTV

কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি

কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি

নিজস্ব প্রতিবেদক 

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুলের দায়িত্ব পালন ও বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কয়েকজন শিক্ষক প্রশ্ন তুলেছেন। শিক্ষক-কর্মচারী নিয়োগ সহ বিদ্যালয়ের সম্পদ লিজ দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ করেছেন তারা। এসব অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।শিক্ষকদের কয়েকজনের দাবি, টিউশন ফি বাবদ প্রায় ৩ লাখ টাকা উত্তোলনের পর তা শিক্ষকদের মধ্যে বিতরণ ও বিদ্যালয়ের হিসাবে জমা দেওয়ার বিষয়ে স্বচ্ছতা নেই। উচ্চতর স্কেল ও শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগও করেছেন তারা। এদিকে বিদ্যালয়-সংক্রান্ত  প্রধান শিক্ষিকার অনিয়মের সংবাদ প্রকাশের পর ৪ জন সাংবাদিকের বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রধান শিক্ষিকা  আফরোজা বুলবুল। জিডিতে কাউনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  গ্রিন টিভি এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও  সকালের বাণী এর উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক দেশের কণ্ঠ এবং মুভি বাংলা টেলিভিশনের প্রতিনিধি মঞ্জুরুল আহসান শামীম, এনটিভি মাল্টিমিডিয়ার প্রতিবেদক মনোয়ার হোসেন সুজন এবং জনবাণী মাল্টিমিডিয়ার প্রতিনিধি আসলাম খানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম রয়েছে বলে জানা গেছে।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “জিডিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত  করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকেসাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়েছে, বিদ্যালয় নিয়ে পাওয়া অভিযোগের ভিত্তিতে জনস্বার্থে সংবাদ প্রকাশ করা হয়েছে।প্রধান শিক্ষক আফরোজা বুলবুলের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি আপনাদের সঙ্গে কথা বলব না। আপনারা যা পারেন লেখেন।অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ বলেন, এ বিষয়ে অন্য শিক্ষকদের কোনো অভিযোগ নেই। বিদ্যালয়ের পুকুর ও জমি লিজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়ে পুকুর এবং জমি আছে কি না, এ বিষয়ে আমার জানা নেই।তবে সাংবাদিকদের বিরুদ্ধে জিডির বিষয়টি তিনি অবগত রয়েছেন। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

GTV

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কাউনিয়ায় দূর্নীতির নিউজ প্রকাশে ৪ সাংবাদিক এর নামে জিডি

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x