শৈলকুপা থানা পুলিশ কর্তৃক আইনগত প্রক্রিয়ায় সোপর্দকৃত ৮ জন আসামির বিজ্ঞ আদালতে
মোঃ আমোদ আলী শৈলকুপা, ঝিনাইদহ
ঝিনাইদহে , শৈলকুপা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক সেবন সংক্রান্তে সামারি ট্রায়ালের (Summary Trial) বিচারকার্য আজ ২১/০৯/২০২৬ খ্রি. তারিখে সম্পন্ন পূর্বক বিজ্ঞ আদালত শুনানি শেষে সকল আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।দণ্ডপ্রাপ্ত আসামিদের তালিকা ও সাজা নিম্নরূপ:১. টিটু শেখ (৪২), পিতা-আকাম উদ্দিন শেখ, সাং-চর বাখরবা — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১,০০০/- টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড)।২. মোঃ মিজানুর রহমান (৩৪), পিতা-মৃত সোনা উল্লাহ মন্ডল, সাং-হাটফাজিলপুর — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১,০০০/- টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড)।৩. মোঃ মান্নান শেখ (৫৫), পিতা-মৃত দরবেশ শেখ, সাং-মালিপাড়া — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ১,০০০/- টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড)।৪. সুজয় বিশ্বাস (২২), পিতা-সুশিল বিশ্বাস, সাং-কাজীপাড়া — ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪,০০০/- টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড)।৫. মোঃ সুমন শেখ (৩৫), পিতা-আমজাদ শেখ, সাং-কবিরপুর — ৩ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১,০০০/- টাকা অর্থদণ্ড (অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড)।৬. মোঃ আনিচুর রহমান (৩১), পিতা-মৃত সবুর শেখ, সাং-কবিরপুর — ৪ মাস ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৩,০০০/- টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড)।৭. মোঃ রাব্বি শেখ (২৪), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-ঝাউদিয়া — ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০০/- টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড)।৮. মোঃ বিপুল শেখ (৩৪), পিতা-আমুদ আলী শেখ, সাং-ঝাউদিয়া — ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০০/- টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড)।আইনশৃঙ্খলা রক্ষায় শৈলকুপা থানা পুলিশের এ ধরনের আইনি ও প্রসিকিউশন কার্যক্রম অব্যাহত থাকবে।