ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

GTV

কারাবন্দীদের সার্বিক কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কারাবন্দীদের সার্বিক কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

কারাবন্দীদের সার্বিক কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী।

কারাবন্দীদের সার্বিক কল্যাণ, সিকিউরিটি ও নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সাধারণ জীবনযাত্রার মান সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা কারাগার পরিদর্শন করেছেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের বিভিন্ন সেল, বন্দীদের জন্য নির্ধারিত হাসপাতাল/চিকিৎসা কেন্দ্র, রান্নাঘর ও খাবারের মান খতিয়ে দেখেন। তিনি কারাবন্দীদের স্বাস্থ্যসেবা ও খাবারের গুণগত মান নিশ্চিতে কঠোর নির্দেশনার পাশাপাশি তাঁদের সাথে সরাসরি কথা বলেন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

জেলখানার নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার তাগিদ দিয়ে জেলা প্রশাসক বলেন, “কারাগারকে শুধু শাস্তির স্থান নয়, বরং বন্দীদের সঠিক সংশোধনের পরিবেশ তৈরি করতে হবে।” তিনি কারা কর্তৃপক্ষকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কারাগারের জেলার, ডেপুটি জেলারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

GTV

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কারাবন্দীদের সার্বিক কল্যাণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x