বগুড়ায় ৫ দিনব্যাপী ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ শুরু
বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই), ঢাকার উদ্যোগে এবং বিসিক জেলা কার্যালয়, বগুড়ার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিসিক জেলা কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ, কোর্স পরিচালক মো. মোফাজ্জল হোসেন এবং বিসিক শিল্প মালিক সমিতি, বগুড়ার সভাপতি মো. আজিজার রহমান মিলটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়, বগুড়ার উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠানের সফলতা ও টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে মানবসম্পদ ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, কার্যকর যোগাযোগ ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হবে।বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।