ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

GTV

সোনারগাঁয়ে সম্পত্তির বিরোধে ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ, চাচা-ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সোনারগাঁয়ে সম্পত্তির বিরোধে ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ, চাচা-ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

সোনারগাঁয়ে সম্পত্তির বিরোধে ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ, চাচা-ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিশপুর গ্রামে সম্পত্তি-সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা জুয়েলকে হত্যার চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে তার চাচা সালাউদ্দিন খান ও চাচাতো ভাই সিনহা খান জুয়েলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জুয়েল থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সালাউদ্দিন খান ও তার ছেলে সিনহা খান জুয়েলের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় জুয়েলের মাথা ফেটে যায় এবং হাত-পায়ে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।ঘটনার পর জুয়েল সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে হামলার সুষ্ঠু তদন্ত, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও তার পরিবারের দাবি, সম্পত্তি-সংক্রান্ত বিরোধের প্রকৃত কারণ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন খান ও তার ছেলে সিনহা খান জুয়েলের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে

GTV

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে সম্পত্তির বিরোধে ভাতিজাকে হত্যাচেষ্টার অভিযোগ, চাচা-ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x