ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

পানছড়িতে বৌদ্ধ বিহার পরিদর্শন, বিজিবির আর্থিক অনুদান

একরামুল হক, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবরদান উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন লোগাং জোন (৩ বিজিবি) কমান্ডার। এ সময় বিহার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে মতবিনিময়, দিকনির্দেশনা এবং আর্থিক অনুদান প্রদান করেন তিনি।বুধবার (১৮ নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের কামিনী মেম্বারপাড়া এলাকায় অবস্থিত জ্ঞানোদয় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন জোন কমান্ডার।পরিদর্শনকালে তিনি বৌদ্ধ বিহারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং কঠিন চীবরদান উৎসবের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। এ সময় উৎসব নির্বিঘ্নে উদযাপনে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।পাশাপাশি বৌদ্ধ বিহার ও পানছড়ি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জোন কমান্ডার।পরিদর্শন শেষে বিহার কর্তৃপক্ষের প্রতিনিধিদের হাতে ফলের ঝুড়ি ও আর্থিক অনুদান তুলে দেন তিনি।বিজিবি জানায়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পানছড়িতে বৌদ্ধ বিহার পরিদর্শন, বিজিবির আর্থিক অনুদান

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x