ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ!

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার বন্ধে তিতাস নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় নদী থেকে ছয়টি অবৈধ ঘের বা দলকাটা উচ্ছেদ এবং ২৫টি রিং জাল জব্দ করা হয়েছে।বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নবীনগর উপজেলার তিতাস নদীতে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা, নবীনগর থানার পুলিশ সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারী এবং আনসার সদস্যরা।অভিযান চলাকালে অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়। পরে তাকে ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এ ছাড়া জব্দ করা ২৫টি রিং জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে তিতাস নদীর দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।নদী বাঁচলে বাঁচবে মাছ, রক্ষা পাবে মৎস্যসম্পদ—এমন অভিযান অব্যাহত রাখার দাবি সচেতন মহলের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তিতাস নদীতে প্রশাসনের অভিযান, ৬টি অবৈধ ঘের উচ্ছেদ, ২৫টি রিং জাল জব্দ!

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x