ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ১৯৪ বস্তা ডিএপি (DAP) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব সার জব্দ করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারে অবস্থিত ‘মেসার্স আল আমিন ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ আবুল কালামের গুদাম থেকে নিয়মবহির্ভূতভাবে মজুদ রাখা ১৯৪ বস্তা ডিএপি সার উদ্ধার করে জব্দ করা হয়।পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা, অবৈধ মজুদদারি ও সারের কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা জানান, জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছে।কৃষি উপকরণের বাজার স্বাভাবিক রাখা এবং কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x