ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

GTV

ইউরোপ সফরে সাফল্যের ধারা, রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিয়ে সুইডেনের পথে জেমস

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইউরোপ সফরে সাফল্যের ধারা, রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিয়ে সুইডেনের পথে জেমস

ইউরোপ সফরে সাফল্যের ধারা, রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিয়ে সুইডেনের পথে জেমস

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইউরোপের লন্ডন, পর্তুগাল, প্যারিস, ইতালির রোম ও ভেনিস সফরে একের পর এক সফল লাইভ কনসার্টে দর্শকদের মাতিয়ে এবার সুইডেনের উদ্দেশে রওনা দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী ও নগরবাউল জেমস। ইতালির রাজধানী রোম ও পর্যটননগরী ভেনিসে সফল কনসার্ট শেষে আজ বুধবার সকালে ইতালি ছেড়েছেন তিনি।সকালে রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি ফিমিউসিনো বিমানবন্দর থেকে জেমস ও তাঁর দলের সদস্যরা সুইডেনের উদ্দেশে যাত্রা করেন। এ সময় প্রিয় শিল্পীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাংলাদেশিরা।ইউরোপ সফরের বিভিন্ন দেশে জেমসের লাইভ কনসার্ট ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তাঁর জনপ্রিয় গান ও স্বতন্ত্র পরিবেশনা উপভোগ করতে বিভিন্ন শহরে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা কনসার্টে অংশ নেন।রোম ও ভেনিসের কনসার্ট শেষ করে এবার জেমসের পরবর্তী গন্তব্য সুইডেন। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে একটি একক লাইভ কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সুইডেনের অনুষ্ঠান শেষে পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া। সেখানে ১২ সেপ্টেম্বর আরও দুটি একক কনসার্টে তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।দীর্ঘ সংগীতজীবনে জেমস শুধু বাংলাদেশেই নয়, দেশের বাইরেও বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের কাছে তাঁর লাইভ পারফরম্যান্স বরাবরই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।রোম বিমানবন্দরে বিদায়ের সময় ইতালি-বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ জেমসের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁর পরবর্তী কনসার্টগুলোর সফলতা কামনা করেন।

GTV

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপ সফরে সাফল্যের ধারা, রোম বিমানবন্দরে প্রবাসীদের ভালোবাসায় বিদায় নিয়ে সুইডেনের পথে জেমস

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x